মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ক্যাবল চুরি, ট্রেন চলাচলে বিঘ্ন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   279 বার পঠিত

আখাউড়ায় ক্যাবল চুরি, ট্রেন চলাচলে বিঘ্ন

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কাছে সিগন্যাল পোস্ট ও ট্র্যাক সার্কিটের তার চুরি হওয়ার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতের এ ঘটনায় ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের সিগন্যাল ব্যবস্থা বিকল হয়।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, উপকূল এক্সপ্রেস সাড়ে সাতটার দিকে আখাউড়া জংশনে পৌঁছালে ট্রেন ছেড়ে যাওয়ার সংকেত পাওয়া যাচ্ছিল না। পরে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাগানবাড়ি এলাকায় সিগন্যাল পোস্টের বক্সে তার চুরি হয়েছে, যা সমস্যা তৈরি করেছে। মেরামতের পর ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চালানো হয় এবং গভীর রাত থেকে ডাউন লাইন স্বাভাবিক সিগন্যালের মাধ্যমে পুনরায় সচল হয়।

আখাউড়া রেলওয়ে জংশন ও আশেপাশের এলাকায় নিয়মিতভাবে তার চুরির ঘটনা ঘটছে। এতে ট্রেন চলাচল ব্যাহত হওয়া ছাড়াও রেলওয়ের আর্থিক ক্ষতি হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসেবিরা এই ধরনের চুরির সঙ্গে জড়িত।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম জানান, শুক্রবারের ঘটনার বিষয়ে এখনো স্টেশন থেকে অফিসে কোনো অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে জড়িতদের শনাক্তকরণের জন্য কাজ চলছে। কিছুদিন আগে তারকাটার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

Facebook Comments Box

Posted ১:৪০ অপরাহ্ণ | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া