সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | 53 বার পঠিত
আখাউড়া এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি রহিম মিয়া (৫০)। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার আবুল হাসেমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সফিকুল ইসলাম জানান, সকালে আখাউড়া রেল সেকশনের মন্দবাগ রেলওয়ে স্টেশনের দক্ষিণ আউটার এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন রহিম মিয়া। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah