মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   138 বার পঠিত

আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবার। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নাহিদা সুলতানা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া আক্তার এবং আখাউড়া প্রেসক্লাবের সহসভাপতি কাজী হান্নান খাদেমসহ অন্যান্য অতিথিরা।

অতিথিরা বলেন, নারীদের প্রতি অবহেলার কোনো সুযোগ নেই। নারীদেরকে শুধুমাত্র মা, বোন বা স্ত্রী হিসেবে না দেখে প্রথমে একজন মানুষ হিসেবে সম্মান করা উচিত। পাশাপাশি, মেয়েদের শিক্ষার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া