মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বালতির পানিতে পড়ে শিশু রায়ানের মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   166 বার পঠিত

বালতির পানিতে পড়ে শিশু রায়ানের মৃত্যু

আখাউড়ায় বালতির পানিতে পড়ে রায়ান মিয়া নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর এলাকার দেবগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রায়ান মিয়া দেবগ্রাম এলাকার সাত্তার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে রাখা একটি বালতির পানিতে মাথা ঢুকিয়ে দেয় শিশুটি। বিষয়টি নজরে আসার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. লুৎফুর রহমান জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বালতির পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া