মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক-সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   261 বার পঠিত

মাদক-সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সভা হয়।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মিয়া।

সভায় একেএম ভিপি মুসা বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি নিরাপদ সমাজ গড়তে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ওসি মো. ইয়াসিন মিয়া বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। কোনো ধরনের প্রভাব বা সুপারিশ গ্রহণ করা হবে না বলেও তিনি জানান।

সভায় বক্তারা বলেন, এসব অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ জরুরি। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি ও কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এতে বিভিন্ন এলাকায় রাতের বেলায় পুলিশি টহল জোরদার এবং স্থানীয়ভাবে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৬:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া