মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এলাকার উন্নয়নে একনিষ্ঠ: বিভিন্ন মন্ত্রণালয়ে একের পর এক দাবিপত্র পাঠালেন কবীর আহমেদ ভূঞা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   135 বার পঠিত

এলাকার উন্নয়নে একনিষ্ঠ: বিভিন্ন মন্ত্রণালয়ে একের পর এক দাবিপত্র পাঠালেন কবীর আহমেদ ভূঞা

ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক উন্নয়নে অসুস্থতার মধ্যেও থামেননি বিএনপি কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী ও ভূঞা গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঞা। এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সম্প্রতি তিনি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পৃথক পৃথক দাবিপত্র প্রেরণ করেছেন।

*স্বাস্থ্য মন্ত্রণালয়:* ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা এবং কর্মরত চিকিৎসক ও নার্সদের জন্য আবাসিক কোয়ার্টার নির্মাণের দাবি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন তিনি। জেলার নয়টি উপজেলা ও পার্শ্ববর্তী জেলার রোগীদের চাপ এবং প্রস্তাবিত মেডিকেল কলেজের প্রয়োজনীয়তা উল্লেখ করে এ দাবি জানানো হয়।

*যুব ও ক্রীড়া মন্ত্রণালয়:* জেলার ১০০টি ইউনিয়নে একটি করে মোট ১০০টি খেলার মাঠ স্থাপনের অনুরোধ জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। তরুণ প্রজন্মের মেধা ও শারীরিক বিকাশে খেলার মাঠের গুরুত্ব তুলে ধরে এ প্রস্তাব করা হয়।

*স্থানীয় সরকার মন্ত্রণালয়:* আখাউড়া ও কসবা উপজেলায় দুটি শিশু পার্ক নির্মাণ এবং কসবার কুটি বাজারকে পৌরসভা ঘোষণার দাবিও তুলেছেন তিনি। কুটি ইউনিয়নের ৩৯ হাজারেরও বেশি জনসংখ্যা, বাণিজ্যিক গুরুত্ব ও ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে পৌরসভা মর্যাদা প্রদানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

*মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়:* আখাউড়া ও কসবা উপজেলার প্রাণিসম্পদ হাসপাতাল দুটির আধুনিকায়নের দাবি জানানো হয়েছে। পাশাপাশি বিলুপ্তপ্রায় সরাইল হাউন্ড কুকুর ও আসলি মোরগ প্রজাতি সংরক্ষণেও সরকারের বিশেষ উদ্যোগ কামনা করা হয়েছে।

*কৃষি মন্ত্রণালয়:* কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার লিচু, কাঁঠাল, পেয়ারা, জলপাই, জাম্বুরা ও মাল্টাসহ বিভিন্ন ফল চাষিদের সরকারি প্রণোদনা প্রদানের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার প্রস্তাব রাখা হয়েছে।

*বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়:* কসবা উপজেলার সালদা, তারাপুর ও কাশীরামপুর গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন এবং উত্তোলিত গ্যাস কসবা ও আখাউড়ায় বাণিজ্যিক ও আবাসিকভাবে বিতরণের প্রস্তাব করা হয়েছে।

*সমাজকল্যাণ মন্ত্রণালয়:* ভবিষ্যতে প্রবীণ নাগরিকদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় নিয়ে কসবা ও আখাউড়া উপজেলায় একটি করে পৃথক দুটি বৃদ্ধাশ্রম স্থাপনেরও আবেদন জানিয়েছেন তিনি।

একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক গবেষক হিসেবে কবীর আহমেদ ভূঞা শুধু নির্বাচনী প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ না থেকে বিজ্ঞানসম্মত ও বাস্তবমুখী উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে সুনির্দিষ্ট দাবি তুলে ধরছেন বলে এলাকাবাসী জানায়।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১১:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(477 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া