মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে সুরকি-বালির স্তুপে ভোগান্তি, ধুলাবালিতে বিপাকে পরীক্ষার্থী ও অভিভাবকরা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

মোগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে সুরকি-বালির স্তুপে ভোগান্তি, ধুলাবালিতে বিপাকে পরীক্ষার্থী ও অভিভাবকরা

আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রের প্রধান ফটকের সামনে সুরকি, বালু ও ইটের স্তুপ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

সকালে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা দুর্ভোগে পড়েন। বিদ্যালয়ের প্রধান ফটক ও সংলগ্ন সড়কে নির্মাণসামগ্রী ফেলে রাখায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ফলে অনেক পরীক্ষার্থীকে অটোরিকশা থেকে দূরে নেমে হেঁটে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে।

অভিভাবকদের দাঁড়ানোর উপযুক্ত জায়গা না থাকায় অনেকে বাধ্য হয়ে সুরকি-বালির ওপর দাঁড়িয়ে অপেক্ষা করেন। এতে ধুলাবালির কারণে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, এ কেন্দ্রে উপজেলার পাঁচটি বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

প্রচণ্ড ধুলাবালির মধ্যে নাক-মুখ ঢেকে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। এতে তাদের শারীরিক কষ্টের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের।

অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাকেন্দ্রের সামনে এভাবে নির্মাণসামগ্রী ফেলে রাখা চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার পরিচয়। দ্রুত এসব স্তুপ সরিয়ে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার দাবি জানান তারা।

অভিভাবক মো. কাউছার হোসেন বলেন, “পরীক্ষা কেন্দ্রের সামনে নির্মাণসামগ্রী ফেলে রাখায় আমাদের খুব অসুবিধা হয়েছে। ধুলাবালি ছেলে-মেয়েদের নাক-মুখে যাচ্ছে। এগুলো দ্রুত সরানো দরকার।”

এ বিষয়ে মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ইউএনও ম্যাডামকে জানাবো।”

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(477 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া