রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

বাঞ্ছারামপুরে খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

বাঞ্ছারামপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন প্রকল্প উদ্বোধন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগরে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি উদ্বোধন করা হয়।

এ প্রকল্পের আওতায় প্রায় ২৫ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ১ কিলোমিটার দৈর্ঘ্যের কাটাখালী (কুমাইরা) খাল এবং তেজখালী ইউনিয়নে ৩১ লাখ টাকা ব্যয়ে ১ দশমিক ১২ কিলোমিটার দৈর্ঘ্যের লটিয়ার খাল খনন করা হবে।

এছাড়া ১২ লাখ টাকা ব্যয়ে হোমনা-বাঞ্ছারামপুর সেতুর টোলপ্লাজা থেকে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সড়কের সঙ্গে সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে এলাকার জনগণের অন্যতম দাবি ছিল খাল খনন, যা এখন বাস্তবায়নের পথে। খাল দুটি খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে, কৃষকেরা সরাসরি উপকৃত হবেন, ফসল উৎপাদনও বাড়বে। পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।

তিনি আরো বলেন, নদী ও খাল দখল এবং দূষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, খালগুলো সচল থাকলে ভবিষ্যতে নৌপথ হিসেবেও ব্যবহার করা সম্ভব হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডিজিএম গোলাম মর্তুজা এবং জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী আবু সিয়ামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুমসহ অন্য নেতাকর্মীরা।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:৪৬ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া