মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাখির কিচিরমিচির সুরে মুখর খড়মপুর মাজার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

পাখির কিচিরমিচির সুরে মুখর খড়মপুর মাজার

বিকেল থেকেই ঝাঁকে ঝাঁকে পাখি আসতে থাকে। চড়ুই, শালিক, বাবুইসহ নানা রকম হাজার হাজার পাখি এসে বসে গাছের ডালপালায়। সন্ধ্যা পযর্ন্ত কিচিরমিচির শব্দে মুখর করে রাখে পুরো এলাকা। রাতে গাছে আশ্রয় নিয়ে পরদিন ভোরে আবারও চলে যায় আহারের সন্ধ্যানে। বিকালে আবারও ফিরে একই স্থানে। এভাবেই চলছে বহু বছর ধরে। পাখির এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুর শাহপীর কল্লা শহীদ (রহ:) মাজার শরীফ চত্বরে। পাখির কলতানে মুগ্ধ হয় মাজারে আগত দর্শনার্থী ভক্ত মেহমান।

জানা যায়, খড়মপুর মাজার শরীফের জামে মসজিদের সামনের খোলা চত্বরে আম জাম, বকুলসহ ৭/৮ টি গাছ রয়েছে।

সারাদিন এসব গাছে পাখি তেমন দেখা যায় না। তখন পরিবেশ অনেকটা শান্ত নিরব থাকে । বিকেল হলেই শুরু হয় পাখিদের আনাগোনা। দল বেধে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে গাছে বসে কিচিরমিচির করতে শুরু করে। পাখিগুলো সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত মনোমুদ্ধকর শব্দে মাতিয়ে রাখে পুরো এলাকা। পাখির কলতানে এক অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়। মাজারে আগত দর্শনার্থী ও মসজিদের মুসল্লীরা পাখির কিচিরমিচির শব্দ উপভোগ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকটি ৬টি গাছে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে বসছে। গাছের ডালপালা ও পাতার ফাঁকে ফাঁকে পাখি দাপাদাপি করছে। মসজিদের রেলিংসহ আশপাশের বিভিন্ন স্থাপনার উপর বসে আছে। কানে আসে ভিন্ন রকম আওয়াজ। মনে অন্য রকম ভালোলাগা সৃষ্টি হয়।

মাজার শরীফ জামে মসজিদের সহকারী ইমাম মোঃ আরিফুল ইসলাম বলেন, এখানে চড়ুই, শালিক, বাবুই, ঘুঘুসহ ৫/৬ প্রকার পাখি আছে। পাখির সাথে প্রকৃতির একটা নিবিড় সম্পর্ক আছে। পাখিরা অলীর দরবারকে নিরাপদ মনে করে এখানে। কেউ তাদের ক্ষতি করে না।

খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সদস্য আল কাবার খাদেম বলেন, প্রতিদিন বিকেল হলেই চড়ুই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে এসে গাছে বসে। পাখিগুলোর কিচিরমিচির শব্দে মুখরিত করে তুলে এলাকা। আবার সন্ধ্যা হওয়া মাত্র পরিবেশ একদম নিরব হয়ে যায়।

মাজার কমিটির সদস্য রনি খাদেম বলেন ছোট বেলা থেকেই দেখে আসছি বিকেল বেলা হাজার হাজার পাখি গাছে বসে কিচিরমিচির করে। শুনতে খুব ভালো লাগে।

Facebook Comments Box

Posted ১:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(521 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া