দুলাল মিয়া | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 110 বার পঠিত
বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন মুন্সির নেতৃত্বে চান্দুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় খেজুর গাছ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।
প্রচারণা চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জননন্দিত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবের পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করা হয়। এ সময় স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশগ্রহণ করেন।
প্রচারণাকালে বক্তারা বলেন, খেজুর গাছ প্রতীক ন্যায়, সততা ও উন্নয়নের প্রতীক। এই প্রতীকের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। তারা আসন্ন নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে মাওলানা জুনায়েদ আল হাবিবকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ। প্রচারণাকে ঘিরে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
চান্দুরা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Posted ৫:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah