সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সব সময় জনগণের সাথে ছিলাে, জনগণের রায় নিয়েই বিএনপি সরকার গঠন করবে : ইঞ্জিনিয়ার শ্যামল

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   189 বার পঠিত

বিএনপি সব সময় জনগণের সাথে ছিলাে, জনগণের রায় নিয়েই বিএনপি সরকার গঠন করবে : ইঞ্জিনিয়ার শ্যামল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩- (সদর-বিজয়নগরের আংশিক) আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্রটি বৈধ ঘোষণার পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় বিএনপির প্রার্থী, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দীর্ঘদিন পর একটি সুন্দর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি গণমানুষের দল। আমরা সব সময় জনগণের সাথে ছিলাম এবং জনগণের রায় নিয়েই বিএনপি সরকার গঠন করবে।

এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, প্রার্থীদের উদ্দেশ্য করে বলেন, তারা যেন নির্বাচনী আচরন বিধি মেনে চলেন।

Facebook Comments Box

Posted ৪:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া