রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজী রেদোয়ান নামে এক যুবক নিহত হয়েছেন। আজ ২৯ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী কাজী রেদোয়ান (২৫) বুধন্তী ইউনিয়নের ইসলামপুর (দক্ষিণ কাজী বাড়ির) কাজি সামসু মিয়ার ছেলে।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, আজ দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বুধন্তী নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী মোটরসাইকেলের সঙ্গে মাধবপুর গামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী রেদোয়ান গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৪:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া