সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জিনিয়ার শ্যামল

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   209 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জিনিয়ার শ্যামল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের মনোনয়নপত্র জমা দিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ও ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। আজ ২৮ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর কাছ মনোনয়নপত্র জমা দেন শ্যামল।

এসময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক আলী আজম, আসাদুজ্জামান শাহীন, ইঞ্জিনিয়ার শ্যামলের ছেলে ইফরাদ হোসেন মাহবুব, জেলা নির্বাচন কর্মকর্তা মো. সানিউজ্জামান উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল মনোনয়নপত্র জমা দেওয়ার পর সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারুয়ার খোকন, এ.বি.এম মমিনুল হক, অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, ইমাম হোসেন, শামিম মোল্লা, ইয়াছিন মাহমুদ প্রমুখ।

Facebook Comments Box

Posted ১২:১৫ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া