সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | 43 বার পঠিত
রাজধানীতে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়। চুক্তির আওতায় অভিনয় শিল্পী সংঘের সকল সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা, এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন।
চুক্তিতে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এবং অভিনয় শিল্পী সংঘের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম।
এই চুক্তির ফলে শিল্পীসমাজের সদস্যরা স্বাস্থ্যসেবায় আরও সহজ ও উন্নত সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah